advertisement
advertisement

হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহন ব্যাহত হওয়ায় খাদ্যসংকটের শঙ্কা, জাতিসংঘের সমঝোতার প্রস্তাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহন ব্যাহত হওয়ায় খাদ্যসংকটের শঙ্কা, জাতিসংঘের সমঝোতার প্রস্তাব

হরমুজ প্রণালি

advertisement

হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহন ব্যাহত হওয়ায় এশিয়া ও আফ্রিকার কয়েকটি অঞ্চলে খাদ্যনিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এতে আরও বেড়ে যেতে পারে খাদ্যের দাম। এ পরিস্থিতি মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির প্রস্তাব, জাতিসংঘের তত্ত্বাবধানে হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহন করা হোক।জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা গতকাল বুধবার এ কথা বলেছেন।

থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের মধ্যে রয়টার্সকে তিনি এ কথা বলেন।হোর্হে মোরেইরা দা সিলভা বলেন. বীজ বপনের মৌসুম ঘনিয়ে আসায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবে সম্মত হওয়া ‘অত্যন্ত জরুরি’। বীজ বপনের মৌসুম চলে গেলে বিপদ। এ সময় কৃষকেরা সার না পেলে উৎপাদন অনেকটা কমে যাবে।

একই সঙ্গে খাদ্যের দামও অনেক বেড়ে যাবে।জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছে, ওমানে জাতিসংঘের কর্মীদের পরিচালনায় সমন্বয়কেন্দ্র করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর