advertisement
advertisement

এবার সারা দেশে দুর্গাপূজা ৩৩ হাজার ৮৫১টি, ঢাকা মহানগরে ২৫৮টি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
এবার সারা দেশে দুর্গাপূজা ৩৩ হাজার ৮৫১টি, ঢাকা মহানগরে ২৫৮টি

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির মতবিনিময় সভা। আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে

advertisement

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপূজা হচ্ছে। গত বছর ৩২ হাজার ৩৫১টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল।ঢাকা মহানগরে এবার ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৬১টি পূজার আয়োজন করা হয়েছিল।

সে হিসাবে ঢাকা মহানগরে তিনটি পূজা কমেছে।বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি যৌথভাবে আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানিয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠন দুটি এই তথ্য জানায়। মতবিনিময়ে বলা হয়, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে, গমন নৌকায়।মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস।

তিনি বলেন, দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে কয়েকটি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর