advertisement
advertisement

দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

ঢাকার নবাবগঞ্জে হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে

advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী নানা ষড়যন্ত্রের জাল বুনছে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এই দুষ্টচক্র টার্গেট করতে পারে।

এ বিষয়ে দল ও দলের বাইরের সব শ্রেণি–পেশার মানুষকে সজাগ থাকতে হবে।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেই বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করেন।রুহুল কবির রিজভী বলেন, কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর