advertisement
advertisement

১০ জনে যা পারেননি, সেটাই করে পাকিস্তানের সমাধান হতে পারেন মাজ সাদাকাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
১০ জনে যা পারেননি, সেটাই করে পাকিস্তানের সমাধান হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের তরুণ ক্রিকেটার মাজ সাদাকাত

advertisement

পাকিস্তানের টি-টুয়েন্টি ব্যাটিংয়ে আগ্রাসনের অভাব নতুন কিছু নয়। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা আর রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার পুরোনো সমস্যা বারবার ভুগিয়েছে দলটিকে।সে কারণে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানও দল থেকে বাদ পড়েছেন।

এ সমস্যার সমাধান হতে পারেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার মাজ সাদাকাত।কেন আলোচনায় মাজ সাদাকাতটি-টুয়েন্টিতে অন্তত এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে মাত্র ২২ জনের ব্যাটিং গড় ৩০-এর বেশি এবং স্ট্রাইক রেট ১৫০-এর বেশি। এই তালিকায় পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান সাদাকাত।মানে আধুনিক টি-টুয়েন্টি ব্যাটিংয়ের জন্য প্রয়োজনীয় দুটি গুণ—নিয়মিত রান করা এবং দ্রুত রান তোলা—তাঁর আছে।

যদিও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর অভিজ্ঞতা এখনো সীমিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর