advertisement
advertisement

শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

advertisement

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধ করার লক্ষ্যে গতকাল প্রথম আলো চর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজলার রহমান, মো. মজিবর রহমান, মো. সোবহান ব্যাপারী, মোছা. তবিজন বেগম, প্রধান শিক্ষক মো. আজিজুল হক ও অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের শিক্ষাজীবনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর