পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। রাজধানীর সবুজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেখানে বড় স্থাপনা নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এই দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।সংবাদ সম্মেলনে শেকৃবির গবেষণা মাঠ পুনরুদ্ধার স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক এম সালাউদ্দিন এম চৌধুরী বলেন, ‘মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, ঢাকা ও দেশবাসীর জন্যও গুরুত্বপূর্ণ।
অ্যাগ্রোফরেস্ট্রি ও পরিবেশবিষয়ক বিভাগের সঙ্গে পরামর্শ করে আমরা একটি মহাপরিকল্পনা তৈরি করেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।