নাজমুল হাসান রাজু
যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো শুনি, তা প্রায় একই—ভর্তির সুযোগ কীভাবে পাব, ফান্ডিং কি সত্যিই পাওয়া যায়, আর পুরো খরচ কত? এই লেখায় সেগুলোর বাস্তব উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখানে উল্লেখ করা অঙ্ক সাধারণ ধারণামাত্র। বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে তা বদলায়। ভর্তির সুযোগ কীভাবে পাবেন যুক্তরাষ্ট্রে ভর্তির আবেদন সাধারণত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন পোর্টালে করতে হয়।
সাধারণ নথিপত্রের মধ্যে আছে—একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ, ইংরেজি দক্ষতার প্রমাণ (টোয়েফল, আইইএলটিএস বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, বিশ্ববিদ্যালয়ভেদে গ্রহণযোগ্যতা আলাদা), স্টেটমেন্ট অব পারপাস, দুই থেকে তিনটি সুপারিশপত্র, রেজিউমে বা সিভি, জিআরই বা জিম্যাট (যদি বিভাগ চায়)। বহু প্রোগ্রামে এটি এখন ঐচ্ছিক বা আর লাগে না, তাই প্রতিটি বিভাগের শর্ত আলাদাভাবে দেখতে হবে।
আবেদন ফি সাধারণত প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ থেকে ১১০ মার্কিন ডলারের মধ্যে হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।