advertisement
advertisement

স্টাডি অ্যাব্রোড ফেয়ার: বিশ্বের ১৮টি দেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ‘এডুকেশন অ্যাট’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
স্টাডি অ্যাব্রোড ফেয়ার: বিশ্বের ১৮টি দেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ‘এডুকেশন অ্যাট’

২০১৫ সালে প্রতিষ্ঠিত এডুকেশন অ্যাট এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে আসছে

advertisement

২০১৫ সালে প্রতিষ্ঠিত এডুকেশন অ্যাট এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে আসছেবিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এ অংশ নিচ্ছে আন্তর্জাতিক শিক্ষাপরামর্শক প্রতিষ্ঠান ‘এডুকেশন অ্যাট’ (Education AT)।

আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ আয়োজন। পাশাপাশি ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে চলবে ১০ দিনব্যাপী অনলাইন ফেয়ার।

এবারের আয়োজনে এডুকেশন অ্যাটের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, বৃত্তি ও ভিসাপ্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর