ম্যানচেস্টার ইউনাইটেডে হঠাতই আলোচনায় লিসান্দ্রো মার্তিনেজ
চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মুখ থেকে এমন মন্তব্য বলতে গেলে দেখাই যায় না। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের ঊর্ধ্বতনদের সমালোচনা করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ। এ নিয়ে ইউনাইটেডে বেশ আলোড়ন ওঠে। ঘটনার এক দিন পর এই আর্জেন্টাইন ডিফেন্ডার বলেছেন, রাগ ও হতাশা থেকে কথাগুলো বলেছিলেন তিনি।
তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি মার্তিনেজ।মাদ্রিদে ২-০ গোলে হারের পর ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের অভিযোগ ছিল, চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পরও দলকে শক্তিশালী করতে প্রত্যাশিত বিনিয়োগ করেনি ক্লাব।
ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ ঊর্ধ্বতনদের কাছ থেকেও আরও বেশি কিছু প্রত্যাশা করেন বলে জানিয়েছিলেন তিনি।মার্তিনেজের মন্তব্যে ক্লাবের ভেতরে ও বাইরে নানা আলোচনার পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।