advertisement
advertisement

৭৫ বছরে ‘আই লাভ লুসি’: হাসাতে হাসাতে টেলিভিশন বদলে দেওয়া সিরিজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
৭৫ বছরে ‘আই লাভ লুসি’: হাসাতে হাসাতে টেলিভিশন বদলে দেওয়া সিরিজ

‘আই লাভ লুসি’র দৃশ্য। আইএমডিবি

advertisement

চকলেট কারখানায় কাজ নিয়েছেন দুই বান্ধবী। চলন্ত বেল্টে একের পর এক চকলেট আসছে। তাঁদের কাজ সেগুলো মোড়কে ভরা। প্রথমে সব ঠিকঠাক। তারপর গতি বাড়ে। তাল মেলাতে না পেরে তাঁরা চকলেট মুখে পুরতে থাকেন, পোশাকের ভেতর লুকিয়ে ফেলেন। কাজ সামলানোর চেষ্টা যত বাড়ে, বিপত্তিও তত বড় হয়। ‘আই লাভ লুসি’র ‘জব সুইচিং’ পর্বের এই দৃশ্যে হাসির জন্য দীর্ঘ সংলাপের প্রয়োজন পড়ে না।

লুসিল বল ও ভিভিয়ান ভ্যান্সের মুখভঙ্গি, হাতের তৎপরতা আর ধরা পড়ার ভয়ই যথেষ্ট। একটি সাধারণ পরিস্থিতিকে অভিনয় কীভাবে অসাধারণ করে তোলে, দৃশ্যটি তার স্মরণীয় উদাহরণ। আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, মার্কিন সিটকম ‘আই লাভ লুসি’র প্রথম প্রচারের ৭৫ বছর পূর্ণ হলো। ১৯৫১ সালের এই দিনে সিবিএসে শুরু হয়েছিল সিরিজটি। সাদা–কালো পর্দায় এক দম্পতির সংসার, বন্ধুত্ব আর ছোট ছোট বিপত্তির গল্প দেখতে বসেছিলেন দর্শক।

সেই গল্পই ক্রমে বদলে দিয়েছিল টেলিভিশনের নির্মাণপদ্ধতি ও ব্যবসার ধারণা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর