বাংলাদেশ দলের পেসার জাহানারা আলম
দুই বছর আগে হুট করে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকেই আর বাংলাদেশ নারী ক্রিকেট দলে নেই জাহানারা আলম। তবে এখন আবার তিনি দেশের ক্রিকেটে ফিরতে চান, জাতীয় দলে ফিরতে খেলতে চান ঘরোয়া ক্রিকেটেও। নিজের এই ইচ্ছার কথা জানিয়ে সম্প্রতি বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগও করেছেন জাহানারা।এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হ্যাঁ, সে আমার সঙ্গে যোগাযোগ করেছে।
বিসিবির আরও কয়েকজনের সঙ্গেও কথা বলেছে। সে সবই (ঘরোয়া ক্রিকেটও) খেলতে রাজি আছে।’২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন জাহানারা। অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায়ই মাঝখানে ভিন্ন কারণে বিতর্কে জড়ান তিনি। যৌন হয়রানির অভিযোগ তোলেন বিসিবির নারী বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে আনেন দলে গ্রুপিংয়ের অভিযোগ।
বাংলাদেশের দুই পেসার জাহানারা আলম (বাঁয়ে) ও মারুফা আক্তারতবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি জাহানারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।