সেভ দ্য চিলড্রেনের ‘সুরক্ষা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে
দুর্যোগের আগাম প্রস্তুতি ও সতর্কবার্তার কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দুর্যোগ মোকাবিলায় কর্মরত বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মধ্যে কাজের সমন্বয়ের অভাব রয়েছে।
উন্নয়ন সংস্থাগুলোর কাজের এই পুনরাবৃত্তি (ওভারল্যাপিং) দূর করতে সরকার শিগগিরই সব এনজিওর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘সুরক্ষা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, দেশে অনেক এনজিও একই ধরনের কাজ করে।
এতে অনেক ক্ষেত্রে কাজের ওভারল্যাপিং হয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।