advertisement
advertisement

এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি

বিআরটিসি বাস

advertisement

শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে বিশেষ বাস সেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত এই বিশেষ বাসসেবা পরিচালিত হবে।বিআরটিসি জানিয়েছে, পূজায় সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বিশেষ বাস চালু করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’।

এই সেবার জন্য আগামীকাল শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।দীর্ঘদিন ধরেই বিআরটিসি ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ নামে বিশেষ বাস সেবা চালু করে। এবার পূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি রয়েছে। ফলে সড়কপথে চাপ বাড়বে। এ জন্যই সড়ক মন্ত্রণালয় বিশেষ সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সেবার জন্য ২০০ বাস নির্ধারিত করেছে বিআরটিসি।

এসব বাসের মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা—সব ধরনের বাসই থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর