advertisement
advertisement

৪৫তম বিসিএস: চাকরি না হলে ‘আত্মাহুতি’র হুমকি গেজেটে বাদ পড়াদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
৪৫তম বিসিএস: চাকরি না হলে ‘আত্মাহুতি’র হুমকি গেজেটে বাদ পড়াদের

গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে ৪৫তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের মানববন্ধন। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে

advertisement

৪৫তম বিসিএসে পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এই সময়ের মধ্যে যৌক্তিক সমাধান না হলে ওই দিন রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতির’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে গেজেট থেকে বাদপড়া চাকরি প্রত্যাশীরা অভিযোগ করেন, সব ধাপ পেরিয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও তাঁদেরকে গেজেটভুক্ত করা হয়নি। বাদ পড়া প্রার্থীদের বড় অংশই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তাঁদের কারও বিরুদ্ধেই কোনো ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ নেই।গেজেটবঞ্চিত নূরে আলম নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশ পেয়ে বর্তমানে সহকারী পরিচালক পদে কর্মরত আছেন।

কিন্তু ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেলেও এবার তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর