advertisement
advertisement

সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার শাসকদের মধ্যে গভীর ঐক্য রয়েছে: আনু মুহাম্মদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার শাসকদের মধ্যে গভীর ঐক্য রয়েছে: আনু মুহাম্মদ

সলিডারিটি ফ্রম বাংলাদেশের আয়োজিত সংহতি সমাবেশে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে

advertisement

সারা বিশ্বের সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার শাসকদের মধ্যে একটি গভীর ঐক্য রয়েছে। জনগণের মধ্যে অনৈক্য তৈরি করতে তাঁরা ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জাতির ভিত্তিতে নানা ধরনের বিভাজন জিইয়ে রাখে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ।শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সলিডারিটি ফ্রম বাংলাদেশের আয়োজিত সংহতি সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে ভারত, পাকিস্তান, ফ্রান্স ও বেলজিয়ামের ছাত্র–জনতার আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শাসক শ্রেণি সব সময় চেষ্টা করে যেন জনগণের মধ্যে কোনো ঐক্য গড়ে উঠতে না পারে। বিশ্বজুড়ে শোষণ, নিপীড়ন, বৈষম্য ও সাম্রাজ্যবাদী শাসনের প্রধান সুবিধাভোগী বা নিয়ন্ত্রক হচ্ছে মাত্র ১ শতাংশ মানুষ।

যুক্তরাষ্ট্র, পাকিস্তান কিংবা বাংলাদেশ—সব জায়গার শাসক শ্রেণিই নিজ স্বার্থে সম্পদ নিয়ন্ত্রণ করে এবং সাধারণ মানুষের ওপর নানা ধরনের নিপীড়ন চালায়।আনু মুহাম্মদ আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ক্ষুধার্ত মানুষের জন্য সামাজিক বা খাদ্যনিরাপত্তা কার্যক্রমে যে অর্থ ব্যয় করা হয়, তার শতগুণ বেশি অর্থ যুদ্ধ ও সামরিক খাতে ব্যয় করা হয়।একইভাবে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর বিশাল সামরিক বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র ও বঞ্চিত মানুষের জীবন এবং সম্পদের বিনিময়ে একশ্রেণির গোষ্ঠী বৈশ্বিকভাবে নিজেদের ও অন্য দেশের...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর