সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে হামলায় উসকানিদাতাদের শনাক্তকরণ এবং অনলাইনে হুমকির পরও শামীমের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।ব্লাস্ট বলেছে, ১২ অক্টোবর শামীম ও তাঁর স্ত্রীর একটি ব্যক্তিগত কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ধর্ম অবমাননাকর বক্তব্য রয়েছে অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা তৈরি করা হয়। পরদিন ১৩ অক্টোবর বিকেলে ফজলুল হক আমিনী নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে লাইভ (সরাসরি সম্প্রচার) করে শামীমের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
তাঁর বাড়ির ঠিকানা প্রকাশ করেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।