advertisement
advertisement

নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন

কথাসাহিত্যিক নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে লেখক (মাঝে)। শুক্রবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। বাঁ থেকে পারভেজ হোসেন, ফয়জুল লতিফ চৌধুরী, হাসনাত আবদুল হাই, নাসরীন জাহান, মাজহারুল ইসলাম ও সেলিম মোরশেদ। ১৬ অক্টোবর, ২০২৬

advertisement

‘তিনি কেবল বাংলা কথাসাহিত্যের এক শক্তিশালী ও সহজাত শিল্পীই নন, বরং জীবনকে “চলমান উৎসব” বানিয়ে সংকট ও অসুস্থতাকে জয় করা এক অদম্য প্রাণশক্তি।’ আজ শুক্রবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে কথাসাহিত্যিক নাসরীন জাহানের প্রকাশিতব্য নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে এভাবেই উঠে এল তাঁর জীবনবোধ ও সৃষ্টিশীল সত্তার নানা দিক।প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের উদ্যোগ ও বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন শুধু একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি রূপ নিয়েছিল লেখকের সাহিত্য, স্মৃতি ও জীবনসংগ্রামের গভীর এক উদ্‌যাপনে।অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

অনুষ্ঠানের সভাপতি, সাহিত্যিক হাসনাত আবদুল হাই তাঁর বক্তব্যে বলেন, নাসরীন জাহান এমন বিরল এক ব্যক্তিত্ব, যাঁর জীবন থেকে লেখালেখিকে আলাদা করে দেখা যায় না। নোবেলজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উক্তি ‘মুভেবল ফিস্ট’ বা ‘চলমান উৎসব’–এর কথা স্মরণ করে তিনি বলেন, নাসরীন জাহান জীবনকে ঠিক তেমনি এক নিরন্তর উৎসবের মতো যাপন করেছেন।

গত দুই বছর ধরে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও এবং শরীরে নানা জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েও তাঁর সেই জীবনযাপনের চরিত্র বদলায়নি; তিনি এখনো আগের মতোই প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল ও কৌতুকপ্রিয়।২০১৭ সালে সাহি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর