advertisement
advertisement

এই হাতিটি মৃত শাবককে বয়ে বেড়ায় কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
এই হাতিটি মৃত শাবককে বয়ে বেড়ায় কেন

advertisement

নামিবিয়ার মরুভূমিতে হাতির একটি পাল হেঁটে যাচ্ছিল শুকনো নদীখাত ধরে। পালটিকে অনুসরণ করছিলেন বন্য প্রাণীর আলোকচিত্রী ফেদেরিকো ভেরোনেসি। হঠাৎ তাঁর চোখে পড়ল এক মর্মস্পর্শী দৃশ্য। একটি মাদি হাতি শুঁড় দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে একটি মৃত শাবককে। শাবকটির পা শুঁড়ের চারপাশে জড়ানো, নিথর দেহটি ঝুলছে বাতাসে।২০২৫ সালের সেপ্টেম্বরের এ দৃশ্য দেখে ভেরোনেসির মনে হয়েছিল, মা হাতিটি বুঝি নিজের মৃত শাবককে ছাড়তে পারছে না।

তিনি কয়েক ঘণ্টা ধরে হাতিটিকে অনুসরণ করেন এবং ছবি তোলেন। হাতিটি মাঝেমধ্যে শাবকটিকে মাটিতে নামিয়ে খাবার খেত বা পানি পান করত। তারপর আবার শাবকটিকে তুলে নিয়ে হাঁটতে শুরু করত।ভেরোনেসির তোলা ছবিগুলোর একটি ২০২৬ সালের বর্ষসেরা বন্য প্রাণী আলোকচিত্রীর পুরস্কার জিতেছে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এ প্রতিযোগিতার আয়োজন করে।

ছবিটি দেখে অনেকেই হাতির অনুভূতি নিয়ে নতুন করে ভাবছেন।হাতি কিংবা ড্রিল মেশিনের চেয়েও জোরে শব্দ করতে পারে যে পাখিশাবকটি কি হাতিটির নিজের?ঘটনাটি সম্পর্কে পরে আরও চমকপ্রদ তথ্য জানা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর