শাই হোপ
শাই হোপ উড়ছেন! ভারতের মাটিতে দলটির বিপক্ষে একের পর এক সেঞ্চুরি করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। এই সফরে তাঁর সেঞ্চুরি হয়েছে চারটি। এই তালিকায় সর্বশেষ সংযোজন গতকাল চতুর্থ টি-টুয়েন্টিতে ১০২ রানের ইনিংস।এই সেঞ্চুরিতে বিশেষ এক রেকর্ডেও ভাগ বসিয়েছেন হোপ।
ভারতের সফরে কোনো সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।ভারতে এক সফরে চার সেঞ্চুরির কীর্তি আছে আরও দুজনের—ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস ও শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।হোপের এই সেঞ্চুরিযাত্রা শুরু হয় ওয়ানডে দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গুয়াহাটিতে ৯৪ বলে ১০৪ রান করেন হোপ। এরপর মুল্লানপুরে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস। ১৪৩ বলের সেই ইনিংসে ভারতকে হারাতে বড় ভূমিকা রাখেন তিনি।
৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।কাল ৫০ বলে ১০২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপটি-টুয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন হোপ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।