আগুনে ক্ষতিগ্রস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বগুড়ার অস্থায়ী কার্যালয়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয় ছিল তালাবদ্ধ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বগুড়া জেলা এনসিপি কার্যালয় নগরীর আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে। ভিডিওতে দেখা যায়, এনসিপির তালাবদ্ধ কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়।
আগুনে কার্যালয়ের ওপর লাগিয়ে রাখা ব্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে। শাটারের ওপর কালো দাগ পড়েছে।এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এনসিপি জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দলটির নেতাদের ভাষ্য, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে পরিকল্পিতভাবে কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।সংবাদ সম্মেলনে বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদ বলেন, দলীয় কর্মকাণ্ড শেষে গতকাল রাত সাড়ে ১১টার দিকে কার্যালয়ে তালা দিয়ে নেতা-কর্মীরা চলে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।