advertisement
advertisement

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হয়। ১৫ অক্টোবর

advertisement

খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আজ বৃহস্পতিবার সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, এই নীতিমালা প্রণয়ন হলে ডিলার নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের জনবলঘাটতির বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে।

এ বিষয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদ পূরণের সুপারিশ করে কমিটি।বৈঠকে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর