ফিতা কেটে নোয়াখালীতে ব্র্যাক হেলথ কেয়ারের নতুন শাখার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজাসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। আজ দুপুরে নোয়াখালীর মাইজদীতে
ঢাকার বাইরে প্রথমবারের মতো নোয়াখালীতে শাখা চালু করেছে ব্র্যাক হেলথ কেয়ার। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়। এর উদ্বোধক ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। এটি ব্র্যাক হেলথ কেয়ারের পঞ্চম শাখা। নতুন এই শাখায় একই ছাদের নিচে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
এর মধ্যে রয়েছে ফ্যামিলি ফিজিশিয়ান, প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য ও সুস্থতা পরামর্শ, পুষ্টিসেবা, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য পরামর্শ, দাঁতের চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা।
শাখাটি সবার জন্য উন্মুক্ত।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও ব্র্যাক হেলথ কেয়ার লিমিটেডের প্রধান তৌফিক হাসান সিদ্দিকী।অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, ‘স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে ও মানবিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।