দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১২২টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ৬৬টি অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে কমিশন। এ ছাড়া ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরতে ৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এই সময়ে আদালতের আদেশে ৬৮ জন ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ২২ জন ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত এসআইএস সিস্টেম পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শতকোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এই অনিয়মে জড়িত থাকার অভিযোগে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।