advertisement
advertisement

রামদার কোপে দুই পুলিশ সদস্য আহত, আসামি ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
রামদার কোপে দুই পুলিশ সদস্য আহত, আসামি ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রামদা নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা কিশোর বয়সী

advertisement

মাদক ব্যবসার অভিযোগে আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রামদার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে মাদক ব্যবসার অভিযোগে আটক দুজন হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের হারেছ মিয়ার ছেলে মো. আনিছ (১৮) এবং গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা–বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে শিমলা আক্তার (২২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মের এক কোণে আনিছ ও শিমলা ইয়াবা ও গাঁজা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

পরে তাঁদের জংশনের পাশে অবস্থিত পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।দুজনকে আটকের খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর