advertisement
advertisement

বিজ্ঞানমনস্ক মানুষ গড়ে তুলতে ‘বিজ্ঞানচিন্তা’কে সবার কাছে নিয়ে যাওয়ার পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞানমনস্ক মানুষ গড়ে তুলতে ‘বিজ্ঞানচিন্তা’কে সবার কাছে নিয়ে যাওয়ার পরামর্শ

কেক কেটে বিজ্ঞানচিন্তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

advertisement

প্রকাশনার এক দশক পূর্ণ করল ‘বিজ্ঞানচিন্তা’। লেখক ও পাঠকদের উপস্থিতিতে কেক কেটে জনপ্রিয় মাসিক বিজ্ঞান সাময়িকীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে অংশ নিয়ে লেখক-পাঠকেরা তাঁদের পছন্দের এই বিজ্ঞান সাময়িকী পড়ে ভালো লাগা ও উপকৃত হওয়ার কথা জানালেন। ‘বিজ্ঞানচিন্তা’কে আরও বেশি পাঠকের কাছে পৌঁছে দিতে, আরও বেশি মানুষের প্রিয় হয়ে উঠতে কী করা প্রয়োজন, সে বিষয়ে পরামর্শও দিলেন কেউ কেউ।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। কেক কাটার আগে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ‘বিজ্ঞানচিন্তা’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের অনুভূতির কথা জানান। আয়োজনে ছিল গান ও কুইজ।সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, ‘বিজ্ঞানচিন্তা’ বাংলাদেশে, বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক একটি অসাধারণ ম্যাগাজিন।

প্রতিবছর এর হাজার হাজার কপি বের হয় এবং ১০ বছরের শিশু থেকে শুরু করে ৭০-৮০ বছর বয়সী মানুষেরা পর্যন্ত এই ম্যাগাজিন পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর