ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফার অংশ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তুমুল বিতর্কের পর জুরিখে প্রথম কাউন্সিলের সভার দিকে দৃষ্টি ছিল পুরো ফুটবল–বিশ্বের।আজ সাড়ে তিন ঘণ্টার সেই ফিফা কাউন্সিলে বিতর্কিত পরিকল্পনা নিয়ে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ফিফাপ্রধানের ক্ষমা চাওয়াতেই সন্তুষ্ট নন ইউরোপীয় ফুটবল কর্তারা। পরিকল্পনাটি কেন করা হয়েছিল, এর সঙ্গে কারা জড়িত ছিলেন—এসব প্রশ্নের উত্তর পেতে চান তাঁরা।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট বলেছেন, প্রয়োজনীয় নথি প্রকাশ করে প্রশ্নগুলোর জবাব না দিলে ইনফান্তিনো ফিফা সভাপতি থাকার যোগ্যতা হারাবেন।২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিন পরই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের একটি প্রস্তাব সামনে আসে। প্রথমে সংবাদমাধ্যমে ফাঁস হয়, এরপর ফিফা তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
প্রস্তাব অনুযায়ী, ফিফার ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।