advertisement
advertisement

বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাম্পানে তুলে হত্যা, বস্তাবন্দী লাশ ফেলা হয় খালে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাম্পানে তুলে হত্যা, বস্তাবন্দী লাশ ফেলা হয় খালে

জান্নাতুল ফেরদৌস

advertisement

বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাম্পানে তুলে কর্ণফুলী নদীর শিকলবাহা খালে নিয়ে যান রাজা মিয়া। সেখানে শ্বাসরোধে হত্যার পর স্ত্রীর হাত-পা বেঁধে বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। মরদেহ উদ্ধারের আড়াই মাস পর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে শনাক্ত করা হয়েছে।

তাঁদের একজন গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান অভিযুক্ত রাজা মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজা মিয়াকে বিয়ে করেন জান্নাতুল। বিয়ের সময় রাজা মিয়া নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন। তবে বিয়ের কিছুদিন পর জান্নাতুল জানতে পারেন, রাজা মিয়ার প্রথম স্ত্রী রয়েছেন।

এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর