‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই কার্যক্রম।
প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘এসো মিলি জলধারা ২.০’ শিরোনামে ঢাকা–চাঁদপুর মোহনা–ঢাকা নৌপথে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আগামী ১৩ নভেম্বর দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বন্ধুসভার এক হাজার বন্ধু অংশ নেবেন।প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’, ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘বর্ষসেরা দশ’ বন্ধুসভাসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্থানীয় বন্ধুসভাগুলোকে সম্মাননা দেওয়া হবে।এরই মধ্যে ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই সম্পন্ন হয়েছে।
১৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই বিচারকার্য সম্পন্ন হয়।‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ বাছাইয়ে বিচারক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান ও কার্যনির্বাহী সদস্য আবরার জাহিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।