সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলুনিজেই এবার চ্যানেল খুলেছেন সালাহউদ্দিন লাভলু। ইউটিউব চ্যানেলটির নাম ‘সালাহউদ্দিন লাভলু ড্রামাস’। গতকাল বৃহস্পতিবার থেকে নাটক প্রকাশও শুরু করেছেন। এখন থেকে নিজের চ্যানেলের জন্যই নাটক বানাবেন এই নির্মাতা–অভিনেতা। কেন এমন সিদ্ধান্ত? এমন প্রশ্নে লাভলু গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ‘আমার নাটক সব সময়ই ছিল তারকাবহুল। এসব নাটক আলোচনা তৈরি করেছে। সেই নাটকগুলো এখনো দর্শক দেখেন।
হাজার হাজার কমেন্ট, “লাভলু ভাই সেই রঙের মেলা, ভবের হাট, সাকিন সারিসুরি, সোনার পাখি রুপার পাখির মতো নাটক চাই।” কিন্তু আমি নির্মাণে সেই সুযোগ বিভিন্ন কারণে পাচ্ছিলাম না। অনেকটা অসম্ভবই হয়ে যাচ্ছিল।’নাটকের সেটে সালাহউদ্দিন লাভলুকারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নাটক বানাতে গেলে ভিউ বা ভাইরাল নিয়ে বাড়তি চাপ থাকে। যত উটকো গল্প আছে, অনেকে সেসব নিয়ে কাজ করতে চান। এসব বিষয়ে পরিচালক হিসেবে মানসিক চাপে ছিলাম।
চাপমুক্ত হওয়ার জন্য বেসিক্যালি নিজের চ্যানেল ওপেন করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।