advertisement
advertisement

বহুমাত্রিক জ্বালানি ব্যবহারে ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ: ওয়ার্টসিলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
বহুমাত্রিক জ্বালানি ব্যবহারে ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ: ওয়ার্টসিলা

আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ার্টসিলা আয়োজিত ‘বাংলাদেশ এনার্জি ট্রানজিশন ফোরামে’ অতিথিরা। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে

advertisement

বাংলাদেশের বিদ্যুৎ খাতে কয়েক দশকে উৎপাদন সক্ষমতা ও জ্বালানির উৎস দুটোই বেড়েছে। তবু দেশটির বিদ্যুৎ খাত এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলে মনে করছে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ার্টসিলা। তারা বলছে, বিদ্যুতের চাহিদা অনুযায়ী দ্রুত উৎপাদন বাড়ানো বা কমানোর সক্ষমতা তৈরি করতে হবে।

একই সঙ্গে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহারে ভারসাম্য রাখতে হবে।বিদ্যুৎ উৎপাদনকারী ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্টসিলা আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ এনার্জি ট্রানজিশন ফোরাম’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রতিষ্ঠানটির বক্তারা এ কথা বলেছে।

প্রতিষ্ঠানটির মতে, বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য রাখতে ফ্লেক্সিবল পাওয়ার (চাহিদা অনুযায়ী দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানোর সক্ষমতা) গুরুত্বপূর্ণ।ওয়ার্টসিলা বলছে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গত প্রায় তিন দশকে কয়েক গুণ বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর