প্রথম সংবাদ সম্মেলনে কথা বলছেন কেটি জাকারাইয়া। হোয়াইট হাউসে, ১৩ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়ার আইন পেশার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনীতিতে আসার আগে তিনি আইন পেশায় কাজ করেছেন বলে দাবি করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন।তবে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা ওয়াশিংটন ডিসিতে জাকারাইয়ার আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার কিংবা বারের সদস্যপদ (আদালতে আইনজীবী হিসেবে পেশা পরিচালনার অনুমোদন) পাওয়ার কোনো নথি খুঁজে পায়নি বার্তা সংস্থা রয়টার্স।গত সোমবার হোয়াইট হাউসে যোগ দেন জাকারাইয়া। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে তিনি প্রেস সচিবের দায়িত্ব নিলেন।
এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন, যখন ট্রাম্প তাঁর প্রশাসনের সাফল্য তুলে ধরতে এবং কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চেষ্টা করছেন।জাকারাইয়া ২০১১-২০১৩ সাল পর্যন্ত বেইজিংয়ের ঝং লুন ল ফার্মে কাজ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।