‘স্ট্রিট ফাইটার’-এর দৃশ্য। আইএমডিবি
সবুজ চামড়ার ব্ল্যাঙ্কা হয়ে হাজির হচ্ছেন জেসন মোমোয়া। ধালসিমের ভূমিকায় দেখা যাবে ভারতের অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালকে। আর আকুমা হয়ে লড়াইয়ে নামছেন রেসলিং তারকা রোমান রেইন্স। ভিডিও গেমের পরিচিত যোদ্ধাদের এমন তারকাবহুল সমাবেশ নিয়ে বড় পর্দায় আসছে ‘স্ট্রিট ফাইটার’। আগামীকাল শুক্রবার, ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ছবিটি।
স্টার সিনেপ্লেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, একই দিনে বাংলাদেশের এই মাল্টিপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। ক্যাপকমের জনপ্রিয় ফাইটিং গেম সিরিজ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। গেমের পরিচিত চরিত্র ও তাঁদের লড়াই এবার দেখা যাবে লাইভ অ্যাকশনে। রিউ চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, কেন মাস্টার্স হয়েছেন নোয়া সেন্টিনিও। চুন-লির ভূমিকায় আছেন ক্যালিনা লিয়াং।ছবির গল্প এগিয়েছে ১৯৯৩ সালের প্রেক্ষাপটে।
দুই মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্সের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।