advertisement
advertisement

নালার পাশে মিলল এক দিন বয়সী নবজাতক, কান্না শুনে উদ্ধার করেন স্থানীয় লোকজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
নালার পাশে মিলল এক দিন বয়সী নবজাতক, কান্না শুনে উদ্ধার করেন স্থানীয় লোকজন

নোয়াখালী জেনারেল হাসপাতাল

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাসার পেছনে নালার পাশে পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশগঞ্জ বাজারের বস্তাগলি এলাকায় সমীর সুরের বাসার পেছনে নালার পাশে মাটিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্না শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা শিশুটিকে কোলে তুলে নিয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর