চাঁদাবাজি
চাঁদাবাজির শিকার হলেও অনেকে ভয়ে মামলা করতে চান না। এ সুযোগে চাঁদাবাজেরা পার পেয়ে যান। এমন পরিস্থিতিতে চাঁদাবাজি প্রতিরোধে ফৌজদারি দণ্ডবিধি সংশোধন অথবা পৃথক নতুন আইন করার চিন্তা করছে সরকার।
নতুন আইনি ব্যবস্থায় ভুক্তভোগী মামলা করতে না চাইলেও পুলিশ যেন নিজে বাদী হয়ে ব্যবস্থা নিতে পারে, সেই সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত ১৩ আগস্টের বৈঠকে সরকারের এ পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। ওই বৈঠকের কার্যবিবরণীতে বিষয়টি উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদীয় কমিটির বৈঠকে ওই কার্যবিবরণী উপস্থাপন করা হয়।কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেনাল কোডের বিদ্যমান আইনি দুর্বলতা দূর করতে আইন সংশোধন অথবা পৃথক নতুন আইন করার চিন্তাভাবনা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।