advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে ‘অ-নাগরিক’ ভোটার: ক্যালিফোর্নিয়াকে হুঁশিয়ারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ‘অ-নাগরিক’ ভোটার: ক্যালিফোর্নিয়াকে হুঁশিয়ারি

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

advertisement

আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এর আগে সে দেশের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে সম্ভাব্য ‘ভোট জালিয়াতি’ ঠেকাতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক চিঠিতে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

চিঠিটি তাদের প্রতিবেদক দেখেছেন—এমন দাবি করে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত মঙ্গলবার পাঠানো চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।অ-নাগরিকদের ভোট দেওয়া নিয়ে প্রশ্নআগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তার আগে এ নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, এমন ব্যক্তিদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায় ট্রাম্প প্রশাসন।

রয়টার্সের খবর অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গতকাল ভোটার তালিকায় থাকা সম্ভাব্য ‘অ-নাগরিকদের’ বিষয়ে তথ্য চেয়েছে বিচার বিভাগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর