advertisement
advertisement

সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার

advertisement

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যাকাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তিনি।গোলাম পরওয়ার বলেন, ‘সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান জামায়াতের এই নেতা।

তিনি বিবৃতিতে বলেন, তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর