advertisement
advertisement

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ও তাঁর পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ও তাঁর পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মনিরুল ইসলাম

advertisement

পুলিশের সাবেক অতিরিক্ত আইজি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ।

ব্যাংক হিসাব জব্দের আদেশ পাওয়া অন্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম।আবেদন অনুযায়ী, মনিরুল ইসলামের ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড, সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর