খুলনা বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
বিগত সময়ে অনুষ্ঠিত হওয়া কর্মসূচির পর্যালোচনা ও আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে খুলনা বন্ধুসভা।
৯ অক্টোবর বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় বৈঠকে ভাঁজপত্র প্রকাশনা, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কার্যক্রম বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির নানা বিষয় আলোচনায় উঠে আসে।সহসভাপতি হাফিজুর রহমান বলেন, সবার সম্মিলিত প্রয়াসে আগামীর কার্যক্রম প্রাণবন্ত হয়ে উঠবে।
প্রতিবছর বন্ধুরা ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।