advertisement
advertisement

সাজেকে সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
সাজেকে সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিত

সাজেক

advertisement

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে দ্বিতীয় দফায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে। অবরোধ তুলে নেওয়ার পর গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকেও নিষধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির বিশেষ অনুরোধ এবং ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবরোধ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির নেতারা বলেন, ‘আগামীকাল থেকে সারা দেশের মতো সাজেক মাচলং বাজারেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর