advertisement
advertisement

চা–বাগানের সামনে ওত পেতে ছিল ছিনতাইকারীরা, ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
চা–বাগানের সামনে ওত পেতে ছিল ছিনতাইকারীরা, ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

ফটিকছড়ির পঞ্চবটি চা–বাগান

advertisement

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটী চা-বাগানে ঢোকার মুখে সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চারজনের একটি ছিনতাইকারী দল। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল কান্তি দাশ।পুলিশ ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল কান্তি দাশ নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন বাগানের সহকারী ব্যবস্থাপক। ছিনতাইকারীরা আগে থেকেই বাগানের প্রবেশমুখে ওত পেতে ছিল।

বাগানের প্রবেশমুখে পৌঁছালে চারজন তাঁদের পথ আটকে দাঁড়ায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর