advertisement
advertisement

স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা

advertisement

শাড়িতে একের পর এক নজরকাড়া লুকের পর এবার নতুন সাজে ধরা দিলেন রাশমিকা মান্দানা। স্বরোভস্কির এক অনুষ্ঠানে অমিত আগরওয়ালের নকশা করা ক্রিস্টালখচিত করসেট ও নীল ড্রেপে আধুনিক গ্ল্যামারের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছেন অভিনেত্রী।রাশমিকার সাজের মূল আকর্ষণ ছিল মিডনাইট ব্লু করসেট। হার্ট-শেপড নেকলাইন, শরীরের গড়ন অনুসরণ করা কাঠামোবদ্ধ কাট আর ছড়িয়ে থাকা ক্রিস্টালের ঝিলিক পোশাকটিকে দিয়েছে সাহসী, জমকালো মেজাজ।

প্রচলিত কালো-সোনালি পার্টি লুকের বদলে গাঢ় নীলের এই নির্বাচনও ছিল বেশ ব্যতিক্রমী।বেনারসি অনুপ্রেরণায় ড্রেপকরসেটের সঙ্গে ছিল মেঝে ছুঁয়ে যাওয়া নীল ড্রেপ। অ্যাসেম্যাট্রিক ডিজাইনের মাঝে সোনালি অলংকরণে ফুটে উঠেছে বেনারসি শৈলীর অনুপ্রেরণা। View this post on Instagram স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানির পরিকল্পনায় বডিহাগিং করসেট ও লং ড্রেপের বৈপরীত্য সাজটিতে এনেছে ভারসাম্য। একদিকে আধুনিকতা, অন্যদিকে ঐতিহ্যের ছোঁয়া।

পরিমিত গয়না, স্নিগ্ধ মেকআপঝলমলে পোশাকের সঙ্গে রাশমিকা বেছে নিয়েছিলেন ডায়মন্ড নেকলেস, লম্বা পেনডেন্ট ও ড্রপ ইয়াররিংস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর