সড়কে গাড়ি রাখায় বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের প্রতিকৃতি দেখা যাচ্ছে না। গতকাল সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে
সারি সারি রাখা গাড়ি। পাশে রিকশা, ভ্যানগাড়ি। গাড়ির চালকেরা ফুটপাতের হকারদের কাছ থেকে পান কিনছেন। কেউবা মোবাইলে গেম খেলছেন। কেউ ঘুমাচ্ছেন ফুটপাতের বেঞ্চে। সড়ক দিয়ে যাওয়া রিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের চোখ দেয়ালের দিকে। সেখানে আঁকা বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের প্রতিকৃতি।
তবে একটি প্রতিকৃতি দেখতে দেখতে পরেরটি চোখের আড়ালে চলে যাচ্ছে গাড়ির কারণে।এটা রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের চিত্র। সম্প্রতি ফুটপাতটি সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে প্রতিকৃতি। পথচারীদের বসার জন্য রাখা হয়েছে বেঞ্চ, বসানো হয়েছে ডাস্টবিন।
তবে সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগের পাশেই সড়কের প্রায় পুরোটা দখল করে সারি সারি গাড়ি পার্ক করে রাখতে দেখা গেছে।সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতিগতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ফুটপাতের পাশের সড়কের বড় অংশজুড়ে প্রায় ২০টি গাড়ি পার্ক করা রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।