advertisement
advertisement

বিশ্ববাজারে চীনের মুরগির মাংসের দাপট বাড়ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে চীনের মুরগির মাংসের দাপট বাড়ছে

চীনের এক মুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করছেন শ্রমিকেরা

advertisement

চীনের বাজারে মুরগির মাংসসহ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ছে। একই সঙ্গে দেশের ভেতরে চাহিদার পরিবর্তন ও অতিরিক্ত উৎপাদনের কারণে চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের বাজারে পণ্য বিক্রি বাড়াচ্ছে। তুলনামূলক কম দামি এসব পণ্যের কারণে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। বাস্তবতা হলো চীনের মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান উইনটপ ফুডের কার্যালয়ে এখন বিদেশি ক্রেতাদের ভিড়।

ঘানা, ইরাক, জর্ডান, রাশিয়া ও সেনেগাল থেকে ক্রেতারা আসছেন চীনের মুরগির মাংস কিনতে। উইনটপের মহাব্যবস্থাপক ডাং ইয়াংইয়াংয়ের ব্যস্ততাও বেড়েছে। কয়েক দিন ধরে তিনি বিদেশি ক্রেতাদের সামলাচ্ছেন। কোম্পানিটি বছরে ছয় কোটি মুরগি প্রক্রিয়াজাত করে। ২০টির বেশি দেশে মুরগির মাংস, নাগেট, মিটবল ও ডাম্পলিং রপ্তানি করে তারা।বিদেশি ক্রেতাদের আগ্রহের অন্যতম কারণ কম দাম।

ব্রাজিল ও থাইল্যান্ডের প্রতিযোগীদের তুলনায় প্রতি টনে প্রায় এক হাজার ডলার কম দামে বিক্রি করছে চীনা কোম্পানিটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর