advertisement
advertisement

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার ক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার ক্ষোভ

নিহত ওয়াহিদুজ্জামান শামীম

advertisement

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতি ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছে।

গত মঙ্গলবার বিকেলে ও রাতে দেবহাটায় দুই দফায় মারধরের শিকার হন ওয়াহিদুজ্জামান। প্রথম দফায় পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু রাতে হাসপাতাল থেকে হামলাকারীরা তাঁকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করলে তাঁর মৃত্যু হয়।তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়: এনসিপি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রকাশ্যে গণপিটুনি এবং পুলিশ উদ্ধার করার পর হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা আইনের শাসন ও নাগরিকের জানমালের ওপর মারাত্মক আঘাত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর