advertisement
advertisement

সিডনিতে মীনা বাজার: মঞ্চ মাতাবেন আঁখি আলমগীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
সিডনিতে মীনা বাজার: মঞ্চ মাতাবেন আঁখি আলমগীর

অনুষ্ঠানের প্রচারপত্র

advertisement

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মীনা বাজার’। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এ মেলা অনুষ্ঠিত হবে সিডনির ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে। বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই আয়োজন। উৎসবের মূল আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

তাঁর সঙ্গে বাদ্যযন্ত্রে সঙ্গ দেবেন পার্থ (কিবোর্ড), রানা (গিটার) ও সাকিব (অক্টোপ্যাড)।সংগীতের পাশাপাশি থাকছে দিনভর নানা বিনোদন। মেলায় থাকছে বাংলাদেশি শাড়ি, বৈচিত্র্যময় পোশাক ও গয়নার স্টল, দেশীয় স্বাদের মুখরোচক খাবারের দোকান এবং স্মৃতি ধরে রাখার জন্য বিশেষ ছবি তোলার স্থান (ফটো বুথ)। গাড়ি রাখার জন্য রয়েছে বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা।

দেশি ইভেন্টস ডটকম ডটএইউ ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাচ্ছে।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর