গ্রেপ্তার চারজন
ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে পাচার করা হচ্ছিল লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে। এভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।
এসআরবি-৩-এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর এসআরবি-৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ফেন (৩৪) ও তাঁর সহযোগী বকুল নাহার বীথি (২৪), ইউনুস আলী (২৬) ও সজীব হাওলাদার (২৮)।
তাঁদের কাছ থেকে আনুমানিক সাড়ে সাত কোটি টাকা মূল্যের বাংলাদেশি ওষুধ ও ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে।সংবাদ সম্মেলনে এসআরবি-৩–এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, গ্রেপ্তার চীনা নাগরিক ও তাঁর সহযোগীরা বাংলাদেশ থেকে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ পাচার করে আসছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।