advertisement
advertisement

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠক ও মিছিল, জড়িতদের খুঁজছে পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠক ও মিছিল, জড়িতদের খুঁজছে পুলিশ

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠক। আজ সকালের দিকে এ বৈঠক হয় বলে সংগঠনটির অনেক নেতা দাবি করেছেন

advertisement

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনটির নেতারা দাবি করেছেন। পরে কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আলোচনা সভায় নেতাদের বক্তব্যের পর ৪০ থেকে ৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওটি নজরে আসার পর সংশ্লিষ্টদের শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের ওই কর্মসূচির ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর