advertisement
advertisement

রাজশাহীতে ক্রিকেটারদের হারানো আটটি লাগেজ উদ্ধার, চারজনকে আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে ক্রিকেটারদের হারানো আটটি লাগেজ উদ্ধার, চারজনকে আটক

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল নামের একজনের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত গেঞ্জি ও প্যান্ট ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে

advertisement

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

তাঁরা হলেন চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩) ও বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) ও তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)।

তাঁদের মধ্যে শাহাদতের বাড়ি থেকে এসব লাগেজ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডিরাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী বলেন, ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধারের খবর শুনে তিনি রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর