আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাত্রা করা মুমিন-জীবনের অন্যতম আকাঙ্ক্ষা। সেই যাত্রায় কারও মৃত্যু হলে তার জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হজ বা ওমরাহর পথে বেরিয়ে মৃত্যুবরণ করার সঙ্গে জড়িয়ে আছে অপরিসীম সওয়াব এবং আখিরাতের আশাব্যঞ্জক মর্যাদা।তাঁরা আল্লাহর মেহমান হাদিসে হাজি ও ওমরাহ পালনকারীদের আল্লাহর মেহমান হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি তাঁদের বিশেষ মর্যাদার প্রমাণ।
রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর মেহমান তিন শ্রেণির মানুষ, আল্লাহর পথের যোদ্ধা, হজ পালনকারী এবং ওমরাহ পালনকারী।’ (সুনানে নাসায়ি, হাদিস: ২৬২৫)একজন মেহমান যেমন উত্তম আতিথেয়তার আশা করেন, তেমনি আল্লাহর ঘরের জিয়ারতে আসা বান্দাও তাঁর ক্ষমা ও অনুগ্রহের প্রত্যাশা নিয়ে আসেন।মৃত্যুও যখন সৌভাগ্যের কারণমানুষ সাধারণত জীবনের অর্জন দিয়ে সাফল্য পরিমাপ করে। অথচ মুমিনের প্রকৃত সাফল্য নির্ভর করে আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতার ওপর।
কেউ কোনো নেক কাজের সংকল্প করে তা বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করলে, কাজটি সম্পন্ন করার আগে মৃত্যু এসে গেলেও তার জন্য মহান আল্লাহর কাছে প্রতিদানের আশা রয়েছে।পবিত্র কোরআনে আল্লাহ-তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের উদ্দেশে হিজরত করে নিজ ঘর থেকে বের হয়, অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে, তার প্রতিদান আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।