ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১৫ অক্টোবর একটি গভীর শোক ও বেদনার দিন। ১৯৮৫ সালের এই রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুরোনো অ্যাসেম্বলি ভবনের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন—২৬ শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করে।১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাত আনুমানিক ৯টা।
জগন্নাথ হলের পুরোনো অ্যাসেম্বলি ভবনে শিক্ষার্থীরা বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখছিলেন। দিনভর ভারী বৃষ্টির পর হঠাৎ ভবনটির ছাদ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে আনন্দমুখর পরিবেশ পরিণত হয় মৃত্যু, আর্তনাদ ও হাহাকারে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথিরা। প্রাণ হারান ৪০ জন। আরও কয়েক শ মানুষ আহত হন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
পরবর্তী সময় দুর্ঘটনাকবলিত ভবনটি ভেঙে নতুন করে ‘অক্টোবর স্মৃতি ভবন’ নির্মাণ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।